1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ক্ষমতায় এলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের আশ্বাস জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার অঙ্গীকার করে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্যসহ সবাইকে সাধারণ মানুষের মতোই আইনের আওতায় আনা হবে।
ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইসলাম ধর্মে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। সে কারণেই ৫ আগস্টের পর জামায়াতে ইসলামীর কর্মীরা বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না এবং সব ধর্মের মানুষ যেন নিরাপদে তাদের উৎসব পালন করতে পারে—তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী হবিগঞ্জকে সন্ত্রাসমুক্ত করতে চায়। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের কথা উল্লেখ করে জানান, শিক্ষা কেবল সনদভিত্তিক না হয়ে দক্ষ জনশক্তি তৈরির দিকে গুরুত্ব দেওয়া হবে।
More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!