পুরান ঢাকার ভাট্টিখানা এলাকা থেকে আকাশ সরকার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকালে ওই এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা।
নিহত আকাশ সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বিভাগের ১০ম ব্যাচের ছাত্র এবং তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়।
এ বিষয়ে একই বাসায় থাকা ইশতিয়াক জানান, তিনি পরীক্ষার পড়াশোনায় ব্যস্ত ছিলেন। এ সময় আকাশের বান্ধবী তাকে ফোন দিলে তিনি আকাশের রুমের দরজায় ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে ভেতরে আকাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
গেন্ডারিয়া থানার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়