জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজরাও সমাজের মানুষ এবং তাদের সম্মানজনক কাজের সুযোগ দেওয়া হবে। আজ শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ড. শফিকুর রহমান বলেন, “ভয় পেও না চাঁদাবাজ, তোমারাও সমাজের অংশ। তোমরা সম্মানজনক কাজ পাবে, মাথা উঁচু করে চলতে পারবে। তোমার মাকে কেউ আর ‘চাঁদাবাজের মা’ বলবে না। তোমার স্ত্রীকে কেউ ‘চাঁদাবাজের স্ত্রী’ বলে হেয় করবে না।”
এ সময় তিনি আরও বলেন, “বিগত ৫৪ বছরে নদীগুলো ধ্বংস হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য নদীর প্রবাহ পুনরুদ্ধার করতে উদ্যোগ নেওয়া হবে। নদী জীবিত হলে উত্তরবঙ্গ প্রাণ পাবে।”
ড. শফিকুর রহমান বলেন, “যদি চুরির টাকাগুলো ফেরত আনা যায় এবং নতুন চোরদের হাত বন্ধ করা যায়, তবে উন্নয়ন সম্ভব।”
সেইসাথে তিনি জেলার ৫ আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লার প্রকৃতি তুলে দেন এবং তাদের কার্যক্রমে সমর্থন জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়