1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

আজ প্রকাশ হচ্ছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে অনলাইনে ফল ঘোষণা করবে দেশের সব শিক্ষা বোর্ড। এ বছরও ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান বা আড়ম্বর থাকছে না।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির জানান, দেশের সব সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে। এর মধ্যে রয়েছে—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ডসহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

ফল জানার তিনটি উপায়:
১. অনলাইনে: www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে।
২. শিক্ষা প্রতিষ্ঠান থেকে: সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে।
৩. এসএমএসে: মোবাইলে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

ফল প্রকাশ উপলক্ষে সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হবে।

এছাড়া ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, শুধুমাত্র অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে। কোনো বোর্ড অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করে। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে; তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!