নবনিযুক্ত মো. আলী হোসেন ফকির মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কঠোর নির্দেশ দিয়েছেন।
সোমবার (২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ এর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বলেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বন্ধে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ফিরে আসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ প্রধান।
আইজিপি আলী হোসেন ফকির থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, মানুষের সঙ্গে সদাচরণের মাধ্যমে পুলিশের প্রতি আস্থা বাড়াতে হবে। কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়