1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

সুন্দরবনে অবৈধ মাছ শিকার, ২২ জেলে আটক

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আটক জেলেদের স্থানীয় এলাকায় ফিরিয়ে আনা হয়। এসময় মৎস্য শিকারের সরঞ্জামসহ দুটি ট্রলার জব্দ করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিল। অভিযানকালে দুটি ট্রলার থেকে দড়ি, বড়শি, বরফের বক্সসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও ৪১০ কেজি শাপলা পাতা মাছ জব্দ করা হয়, যা শিকার নিষিদ্ধ।

আটক জেলেদের মধ্যে ছিলেন পটুয়াখালীর মহিপুর, তালতলী ও সদরের বিভিন্ন গ্রামের ২২ জন। বনবিভাগ তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠিয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!