1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

আকুর সেপ্টেম্বর-অক্টোবর আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ওপরে

ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল ১.৬১ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। বিল পরিশোধের পরও দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। তবে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৬ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, রোববার (৯ নভেম্বর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এর আগে, ৬ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৮ বিলিয়ন ডলার

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে মে-জুন সময়ের আমদানি বিল পরিশোধে বাংলাদেশ ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করেছিল। এরপর থেকে আকু বিলের পরিমাণ ছিল তুলনামূলক কম—২০২৩ সালের পুরো বছরজুড়ে দ্বি-মাসিক বিল ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।

তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময় থেকে আকুর বিলের পরিমাণ আবারও বাড়তে শুরু করে। চলতি বছরের মে-জুনে আকু পেমেন্ট পৌঁছায় প্রায় ২ বিলিয়ন ডলারে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

উল্লেখ্য, সবশেষ ৬ নভেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় ২৮ বিলিয়ন ডলারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!