1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সীমিত আকারে আমদানির অনুমতি আজ থেকে

ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পেঁয়াজের বাজার স্থিতিশীল ও সহনীয় রাখতে আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার। এ বিষয়ে শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ ডিসেম্বর থেকে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে এবং প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করা যাবে।

১ আগস্ট ২০২৫ থেকে এখন পর্যন্ত যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, তারাই পুনরায় আবেদন করতে পারবেন। প্রতিটি আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!