1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ভারতের ২০৩৬ অলিম্পিক স্বপ্নে ধাক্কা দিতে পারে

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বয়কটের কারণে ভারতের ক্রীড়াঙ্গনে বড় ধাক্কা আসতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাজনৈতিক টানাপোড়েন ও ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক ক্রীড়ায় ভারতের অবস্থানকে প্রভাবিত করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এ কারণে আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাব এবং ভারতীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।

গত ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলে আইসিসি বাংলাদেশকে খেলতে বাধ্য করে। বাংলাদেশ অনড় থাকায় তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গার্ডিয়ান জানিয়েছে, এই রাজনৈতিক বিতর্ক ভারতের জন্য অস্বস্তিকর সময়ের মধ্যে এসেছে, যেখানে দেশটি ২০৩০ সালে কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্য আইওসির কাছে জোরালো বিড করছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে কঠোর এবং অন্য দেশগুলোর বয়কট আশঙ্কা থাকলে অলিম্পিক আয়োজনের অনুমোদন দেওয়া কঠিন।

সূত্রের মতে, ভারতকে বিশ্বাসযোগ্য অলিম্পিক আয়োজক প্রার্থী হতে হলে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোরালো বার্তা দিতে হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!