শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের রেগুলেটরির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে, যেখানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্রী বলেন, “আমরা আমাদের সময়ে হেরিটেজ, কালচার, হিস্ট্রি ও রিলিজিয়নকে গুরুত্ব দিয়ে শিক্ষাপ্রণালিতে অন্তর্ভুক্ত করেছি, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রেগুলেটরির আওতায় আনা সম্ভব হয়নি। এবার আমরা এ উদ্যোগ বাস্তবায়ন করব।”
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “প্রত্যেকটি স্কুল-কলেজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ হতে হবে। এটি কোনো বিকল্প নেই। ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের পদ্ধতি গ্রহণযোগ্য, তবে তাদেরকেও রেগুলেটরির আওতায় আনা হবে।” তিনি আরও জানান, ঈদের পর পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হবে এবং কারিকুলাম রিভিউ করে প্রয়োজনীয় সমন্বয় ও পরিমার্জন করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়