নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমন্ত্রণ জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টেলিফোনে তিনি এ আমন্ত্রণ জানান। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এ ঐতিহাসিক শপথ অনুষ্ঠান।
কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। পরে বিকেল ৪টায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়