1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাংবাদিক মনির হায়দার

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কমিশনের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। খালেদা জিয়া শয্যাশায়ী অবস্থায় দাওয়াতপত্রটি পড়ে দেখেন

এ সময় উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন

উল্লেখ্য, আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা এবং উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!