1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

আইপিএল নিলামে রেকর্ড গড়লেন মুস্তাফিজ, কলকাতায় গ্রিন ও পাথিরানার বড় চুক্তি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই তারকাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল ইতিহাসে এটি কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্যে দলবদলের রেকর্ড।

নিলামের শুরুতে নাম ওঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তাকে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। নিলামের প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার। তাকে ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

নিলামের আগ থেকেই সবচেয়ে আলোচিত ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকে দলে ভেড়াতে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে নেয় কলকাতা।

অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থাকেন। শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেঙ্কেটেশ আইয়ার ৭ কোটি রুপিতে যোগ দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

উইকেটকিপারদের সেটে কুইন্টন ডি কককে ১ কোটিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বেন ডাকেটকে ২ কোটিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস এবং ফিন অ্যালেনকে ২ কোটিতে নিয়েছে কলকাতা। তবে রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ দল পাননি।

পেসারদের প্রথম সেটে বড় চুক্তি পান মাথিশা পাথিরানা। লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার লড়াই শেষে ১৮ কোটি রুপিতে এই লঙ্কান পেসারকে দলে নেয় কেকেআর। জ্যাকব ডাফিকে ২ কোটি ভিত্তিমূল্যে দলে নেয় বেঙ্গালুরু এবং এনরিখ নরকিয়াকে ২ কোটিতে নেয় লক্ষ্ণৌ। ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি দল পাননি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!