1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মার্কিন–ইসরায়েলি হামলায় শীর্ষ কর্মকর্তা নিহতের খবর অস্বীকার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সম্মিলিত হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তা ও সেনাপ্রধান নিহত হয়েছেন—এমন খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে ইরান

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হামলায় কোনো জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা বা সেনাপ্রধান নিহত হননি।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান–এর ডেপুটি নির্বাহী মোহাম্মদ জাফর কায়েম্পানাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রেসিডেন্ট নিরাপদে আছেন।

এদিকে প্রেসিডেন্টের পুত্র ইউসুফ পেজেশকিয়ান টেলিগ্রাম ও এক্সে লিখেছেন, তাদের হত্যাচেষ্টা এবারও ব্যর্থ হয়েছে।

অন্যদিকে সেনাবাহিনী তাদের কমান্ডার আমির হাতামি–এর মৃত্যুর খবরও অস্বীকার করেছে। পাশাপাশি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি অক্ষত রয়েছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!