1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩২, নারী ও শিশুরাও রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে শনিবার (গতকাল) ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও ঘটেছে। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে খান ইউনিসে আশ্রয় নেওয়া একটি পরিবারের সাতজন সদস্য রয়েছেন। হামলাগুলো আবাসিক ভবন, তাঁবু, আশ্রয়কেন্দ্র ও একটি পুলিশ স্টেশনকে লক্ষ্য করে চালানো হয়।

যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর এসব হামলাকে সবচেয়ে জোরালো বলে মনে করছেন ফিলিস্তিনিরা। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় ধাপ শুরু হয়।

হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, শুক্রবার হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় এর প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, পূর্ব রাফা এলাকায় ভূগর্ভস্থ অবকাঠামো থেকে বের হওয়া ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে অভিযান চালানো হয় এবং এতে হামাসের কয়েকজন কমান্ডার, অস্ত্র সংরক্ষণাগার ও উৎপাদনকেন্দ্র ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটি যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এসব হামলা প্রমাণ করে গাজায় ইসরায়েল এখনও ‘গণহত্যামূলক যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে।

এদিকে গাজা নগরীর শিফা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!