1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৯

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

যুদ্ধবিরতি ও গাজা সংস্কার নিয়ে আলোচনা চললেও ইসরায়েলি হামলা থেমে নেই। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে গাজার খান ইউনিস ও গাজা সিটিতে চালানো হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশুও রয়েছে বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত একটি পুলিশ সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলায় ঘটনাস্থলেই সাতজন নিহত হন। এর আগে মধ্য গাজায় হামলায় পাঁচজন এবং দক্ষিণ গাজায় সাতজন নিহত হন।

আল-শিফা হাসপাতাল সূত্র জানায়, ভোর থেকে পুরো গাজাজুড়ে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

এদিকে একই দিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে অন্তত ১৩ ফিলিস্তিনিকে আটক করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন। এছাড়া জেনিনের জাবাল আবু ধহির এলাকায় অভিযানে আরও দুজনকে আটক করা হয়।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!