1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

তারােক রহমানের দেশে প্রত্যাবর্তন: জামায়াতের প্রতিক্রিয়া ইতিবাচক

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। পাশাপাশি এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিবিসি বাংলাকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের বিষয়ে তারেক রহমান কী ভূমিকা রাখবেন, তার পরিকল্পনা কী এবং তা বাস্তবায়ন কিভাবে হবে—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বিবিসি বাংলাকে বলেছেন, তারেক রহমানের দেশে ফেরাকে তিনি তিনিও ইতিবাচকভাবে দেখেন। তিনি মনে করেন, তারেক রহমান কীভাবে রাজনৈতিক ভূমিকা রাখবেন, তার ওপরই জাতীয় রাজনীতিতে তার অবস্থান নির্ধারণ হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!