1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

ইসলামী আন্দোলনের ঘোষণার পর জরুরি নির্বাহী বৈঠকে জামায়াত

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘোষণার প্রভাব নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০টি দল ২৫৩টি আসনে নির্বাচনী সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয়। সে সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়।

তবে এর পরদিন শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের অসহযোগিতার অভিযোগ তোলে এবং আসন্ন নির্বাচনে ২৬৮টি আসনে এককভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি ছাড়া সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থন দেওয়ার কথাও জানায় দলটি।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!