1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

দেশে ফিরল তারেক রহমানের পোষা বিড়াল জেবু

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে এসেছে তার পোষা বিড়াল জেবু।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে জেবুও ঢাকায় আসে।

জেবুকে একটি বিশেষ খাঁচায় আনা হয় এবং পরে বিমান থেকে নামিয়ে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুরে জেবুর দেশে আসার বিষয়টি জানানো হয়। সঙ্গে একটি ছবি প্রকাশ করা হয়, যার ক্যাপশনে লেখা ছিল, ‘দেশে ফিরেছে জেবু’।

এর আগে তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে বিড়ালের সঙ্গে খুনসুটি করার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। জেবু সম্পর্কে বিবিসি বাংলাকে তিনি বলেন, “বিড়ালটি আমার মেয়ের। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!