1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ফকিরহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

দিদারুল, স্টাফ রিপোর্টার, যশোর
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটের ফকিরহাট সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোড় এলাকায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন—সরদার আরিফুজ্জামান (৪৫), সাইফুল ইসলাম হিরক (৩৫), মো. ইমরান মোল্লা (৩০) ও মো. ফরহাদ শেখ (৩২)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানায় সেনাবাহিনী।

অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, বিভিন্ন সিম ও মেমোরি কার্ড, একটি ব্যাংক কার্ড এবং ৬ হাজার ৪১৩ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দকৃত আলামত রাতেই ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!