জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে লাশটি পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মরদেহ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত আলী মামুদ ছিলেন জাতীয় দৈনিক দিনকাল-এর সিটি এডিটর এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য।
পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়