1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

মনোনয়ন বাতিলের দাবিতে হাইকোর্টে জুলাই ঐক্যের রিট

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

জাতীয় পার্টি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ সকল ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে জুলাই ঐক্য।

জুলাই ঐক্যের পক্ষে রিট আবেদনটি দায়ের করেছেন সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। রিটে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়নপত্র আইন ও সংবিধান পরিপন্থি। এ কারণে সেগুলো বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। জানা গেছে, দু–এক দিনের মধ্যেই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

সংশ্লিষ্টদের মতে, এই রিটের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়ন ও বৈধতা নিয়ে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, জাতীয় পার্টির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট, একাধিক গ্রুপের অবস্থান এবং পাল্টাপাল্টি বৈধতা দাবির কারণে দলটি বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কে দলের প্রকৃত চেয়ারম্যান এবং কে মনোনয়নপত্র দেওয়ার আইনগত ক্ষমতা রাখেন—এ ধরনের বিষয়গুলো আগেও নির্বাচন কমিশন ও আদালতে নিষ্পত্তির জন্য গড়িয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!