1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলার পর খামেনির স্ত্রীরও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার একদিন পর তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ মারা গেছেন। হামলায় আহত হয়ে চিকিৎসাধীন থাকার পর সোমবার (২ মার্চ) তিনি মারা যান।

ইরান এর রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হন। একই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইও নিহত হয়েছেন বলে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ লিখেন, “ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন।”

অন্যদিকে এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়াচীন

সূত্র: বিবিসি বাংলা

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!