তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি এই নতুন দাম ঘোষণা করে। সংস্থাটি জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান,
“ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।”
এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ প্রতি লিটার ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ প্রতি লিটার ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়