1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শবে বরাত ও রমজানকে টার্গেট করে বাজার অস্থিতিশীল হয়ে উঠছে

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হতে যাওয়া পবিত্র রমজানকে কেন্দ্র করে রাজধানীর বাজারে মাছ, মাংস ও ডিমের দামে প্রভাব পড়তে শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার মুরগির দাম।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়ের বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ৩০০ টাকায়।

ডিমের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি রঙের ডিমের ডজন ১১০ টাকা এবং সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। গরুর মাংসের কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৭৮০ টাকা।

মাছের বাজারে পাঙাশ ও তেলাপিয়া কেজি ২০০ থেকে ২২০ টাকা, রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৮০ থেকে ৩০০ টাকা এবং শিং ৩২০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম আকারভেদে কেজিপ্রতি ৫৫০ থেকে ৯০০ টাকা।

বাজারে গরু ও মুরগির তুলনায় মাছের ক্রেতা বেশি দেখা গেলেও হঠাৎ ব্রয়লার মুরগির দাম বাড়ায় ক্রেতাদের চাপ বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে মুরগির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা মুরগি না কিনে মাছের দিকে ঝুঁকছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!