1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তি নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিয়ে করেছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়াভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পর নবদম্পতির সঙ্গে ছবি প্রকাশ করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। জুলাইয়ের অনুপ্রেরণায় গড়ে ওঠা এই দুই তরুণ রাজনীতিবিদের আয়োজনে অংশ নিতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়। বাগদানের বিষয়টি সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানিয়ে ছিলেন হান্নান মাসউদ।

শ্যামলী সুলতানা জেদনী চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করেন। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ হিসেবে দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে সংগঠনটি বিলুপ্ত হলে নতুন করে গঠিত জাতীয় ছাত্রশক্তিতে তিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!