1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মদিনার পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে মুসলিম বিশ্ব একজন নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘদিন ধরে শেখ ফয়সাল নোমান মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর কণ্ঠে উচ্চারিত আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের অসংখ্য মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।

ইনসাইড দ্য হারামাইন-এর তথ্যমতে, তিনি ১৪২২ হিজরি (২০০১ খ্রিস্টাব্দ) সালে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন এবং টানা ২৫ বছর—১৪৪৭ হিজরি পর্যন্ত—এই দায়িত্ব পালন করেন।

শেখ ফয়সাল নোমান বংশানুক্রমে মসজিদে নববীতে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। তার দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সেই এই সম্মানজনক দায়িত্বে নিযুক্ত হন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!