1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ডিআর কঙ্গোর খনিতে ভয়াবহ ভূমিধস, প্রাণহানির আশঙ্কা ২০০

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন একটি খনিতে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কিনশাসা থেকে এএফপি খবরটি নিশ্চিত করে।

সরকারি সূত্রে জানানো হয়, খনিজসমৃদ্ধ পূর্বাঞ্চলের যে খনিতে এ দুর্ঘটনা ঘটেছে, সেটি বর্তমানে এম-২৩ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। দুর্গম এলাকা ও নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ফলে আরও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর এম-২৩ বিদ্রোহী গোষ্ঠী ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। রুয়ান্ডার সহায়তায় ২০২৪ সালের এপ্রিল মাসে তারা নর্থ কিভু প্রদেশের রুবায়া খনির নিয়ন্ত্রণ নেয়।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!