1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নতুন কমিশনার না আসা পর্যন্ত ডিএমপির দায়িত্বে মো. সরওয়ার

মিডিয়া ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নতুন কমিশনার যোগ না দেওয়া পর্যন্ত মো. সরওয়ারই এ দায়িত্ব পালন করবেন।

এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা সাজ্জাত আলী বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকাকালে ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাকে পুনর্বহাল করে।

পরবর্তীতে ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!