1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

এর আগে রোববার সন্ধ্যায় তারেক রহমান প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন।

রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক এই সাক্ষাৎগুলোকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!