রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সিকিম-এ।







