1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বিএসটিআই ফরিদপুরের মোবাইল কোর্ট পরিচালনা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে পণ্যের গুণগত মান ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় বিএসটিআই জেলা কার্যালয়, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টের কার্যক্রম ও ফলাফল

১. বিউটি লাইফ, নিউমার্কেট, সদর, ফরিদপুর

  • বিএসটিআই অনুমোদনহীন স্কিন ক্রিম বিক্রির ক্ষেত্রে মিথ্যা তথ্য প্রদান।

  • জরিমানাঃ ১০,০০০/- (বিএসটিআই আইন-২০১৮, ধারা ৩০/৩০ অনুযায়ী)

২. মোহাম্মদিয়া বেকারী, ময়রাপট্টি, সদর, ফরিদপুর

  • উৎপাদিত বিস্কুট ও ব্রেড পণ্যের বিএসটিআই লাইসেন্স যাচাই করা হয়।

৩. ঢাকা বেকারী, ময়রাপট্টি, সদর, ফরিদপুর

  • উৎপাদিত বিস্কুট ও ব্রেড পণ্যের বিএসটিআই লাইসেন্স যাচাই করা হয়।

  • বেকারিটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ প্রদান।

৪. ফরিদপুর ফল পট্টি, নিউ মার্কেট ও ময়রাপট্টি এলাকার বিভিন্ন ফল ও মুদি দোকান

  • ওজনযন্ত্র ও ক্রয় রসিদ যাচাই।

  • সঠিক দামে পণ্য বিক্রয়ের নির্দেশ প্রদান।

মোবাইল কোর্টটি জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা, ফরিদপুর-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খালিদ হাসান (পরিদর্শক, মেট, বিএসটিআই ফরিদপুর) এবং জনাব প্রকৌঃ এস এম সোহরাব হোসেন (ফিল্ড অফিসার, সিএম, বিএসটিআই ফরিদপুর)।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!