1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও ঘণীভূত, মঙ্গলবার অন্ধ্রপ্রদেশে আঘাতের আশঙ্কা, বাংলাদেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবিত এলাকা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় বাংলাদেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা সামান্য কমবে।

বুধবার (২৯ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে, তবে বৃহস্পতিবার তা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার (৩১ অক্টোবর) পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ের শেষের দিকে দেশের বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!