1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিসিএস প্রার্থীদের তিন দফা দাবিতে শাহবাগে আন্দোলন, যমুনার উদ্দেশে লং মার্চে পুলিশের বাধা

ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের জন্য অনুষ্ঠিত ৪৩ ও ৪৪তমসহ চলমান সব বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে নিজেদের দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেন তারা। তবে যমুনার উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলনরত প্রার্থীদের তিন দফা দাবি হলো—

১. অধিযাচনকৃত পদসহ ৪৪তম বিসিএসের পুনঃফলাফল দ্রুত প্রকাশ করতে হবে।
২. নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা ২০২৫ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করে ৪৩, ৪৪তমসহ চলমান প্রত্যেক বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে।
৩. ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচনকৃত পদসমূহে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশ করতে হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!