বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন।
বাংলাদেশ ইসলামী দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শাইখুল হাদিস আল্লামা মুফতি আলী হাসান উসামা ভাই। দীর্ঘ দুই বছরের মেহনত আল্লাহ তায়ালা কবুল করেছেন।”
জামায়াত সূত্রে জানা গেছে, মুফতি আলী হাসান উসামার এই যোগদান দলটির ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়