1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

ঈশ্বরদীতে দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা: মরদেহ উদ্ধার

পরিমল, পাবনা রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন এলাকায় দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ভবানীপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন বাইরে বের হন। পরে শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে গমক্ষেতে বিবস্ত্র অবস্থায় জামিলা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় আরেক মেয়ের বাড়িতে ছিলেন।

নিহতের আত্মীয় সোহেল রানা জানান, রাতে দুর্বৃত্তরা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে দাদি বিষয়টি টের পান। এতে দাদিকে হত্যা করা হয় এবং পরে মেয়েটিকে অপহরণ করে সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ পুলিশ-এর ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!