1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

বিএনপির নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

মিডিয়া ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় মোদি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্য অর্জনে উভয় দেশ একসঙ্গে কাজ করবে।

অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি আরও বলেন, দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে।

মোদি তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলেও বিশ্বাস প্রকাশ করেন। নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে স্পষ্ট হওয়ার পরপরই আন্তর্জাতিক পর্যায় থেকে আসা এই বার্তাকে বিএনপির সম্ভাব্য নতুন সরকারের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!