ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা এবং দলীয় অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলটির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং কমিটির সেক্রেটারি মনিরা শারমিন।
দলীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বিশ্লেষণ এবং এ বিষয়ে এনসিপির আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কৌশল ও করণীয় সম্পর্কেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিভিন্ন আসনে জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন পরবর্তী এই সংবাদ সম্মেলনটি রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়