1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শাপলা কলি নিয়ে নিবন্ধন এনসিপি’র

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

শাপলা কলি প্রতীকসহ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি—এই তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান করা হয়েছে।

ইসি সচিব আরও জানান, আইন অনুযায়ী আগামীকাল থেকেই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। গণবিজ্ঞপ্তির পর যদি কোনো আপত্তি না আসে, তাহলে ১২ নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করা হবে।

এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির নিবন্ধন বিষয়টি এখনো হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!