1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ রাতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

মিডিয়া ডেস্ক
  • Update Time : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নব-নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে আজ রাতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয়ে রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সহযোগিতার বন্ধন গভীর করার প্রতিশ্রুতির প্রতিফলন। সফরে তার সঙ্গে মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারাও থাকবেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর আগামী ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!