1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৮ অক্টোবর) দীর্ঘ বৈঠকের পর সেনাবাহিনীকে এ নির্দেশ দেন তিনি। খবর: টাইমস অব ইসরায়েলআলজাজিরা

নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় গাজায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী’ হামলার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েল দাবি করছে, হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করে যুদ্ধবিরতি ভঙ্গ করছে। অন্যদিকে হামাসের অভিযোগ, দখলদার ইসরায়েল নিজেই মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে।

নেতানিয়াহুর নির্দেশের আগে গাজার রাফা এলাকায় ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। মিসর সীমান্তবর্তী এ অঞ্চলটি মঙ্গলবার বিকেলে বিস্ফোরণে কেঁপে ওঠে।

আলজাজিরা জানিয়েছে, রাফাতে ঠিক কী ঘটছে তা স্পষ্ট নয়, তবে সর্বশেষ সেখানে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে। এরপর রাফা ও খান ইউনিসের পূর্বাংশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার খবরও দিয়েছে আলজাজিরা

নতুন করে গোলাগুলি ও বিস্ফোরণের পর গাজার সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও হতাশা ছড়িয়ে পড়েছে। তাদের আশঙ্কা, ভঙ্গুর যুদ্ধবিরতি যে কোনো সময় সম্পূর্ণ ভেঙে যেতে পারে এবং ইসরায়েল আবারও ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণ শুরু করতে পারে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!