1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

১৩ তারিখ থেকে নতুন বাংলাদেশ দেখা যাবে: জামায়াত আমির

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৩ তারিখ থেকে দেশবাসী একটি নতুন বাংলাদেশ দেখতে পাবে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় বছরে যারা ধৈর্য হারিয়ে অপকর্মে জড়িয়েছেন, তাদের জন্য অশনিসংকেত শুরু হয়ে গেছে।

সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে জামায়াত ও ১১ দলীয় জোটের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

ইসহাক খন্দকার জানান, নোয়াখালীতে জনসভা শেষে জামায়াত আমির লক্ষ্মীপুর, পরে কুমিল্লার লাকসাম এবং সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।

জনসভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতারা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!