1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটের ভিত্তিতে তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচন করা হয়।

সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় পর্যায়ে শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

এদিকে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ছাত্রশিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সিবগাতুল্লাহ সিবগাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন।

নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!