1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নেতা মারিয়া কোরিনা মাচাদো পেলেন ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

চলতি বছরের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নরওয়ের রাজধানী অসলো থেকে এই ঘোষণা দিয়েছে নোবেল কমিটি।

নরওয়েজিয়ান নোবেল কমিটি জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস ও সাহসী প্রচেষ্টা বিবেচনা করে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কমিটির বিবৃতিতে বলা হয়েছে,

“২০২৫ সালের শান্তি পুরস্কার যাচ্ছে এমন এক সাহসী ও নিবেদিতপ্রাণ নেত্রীর কাছে, যিনি ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন।”

মাচাদো ভেনেজুয়েলার ‘ডেমোক্র্যাটিক ফোর্সেস’-এর নেতা। নোবেল কমিটির ভাষ্যে, তিনি লাতিন আমেরিকার নাগরিক সাহসিকতার এক অসাধারণ উদাহরণ।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছিল, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠন মনোনীত হয়েছিল।

গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন নিহন হিদানকিও, যারা পারমাণবিক বোমা হামলার শিকার মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্র নির্মূলের আন্দোলন চালাচ্ছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!