1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে উত্তরবঙ্গ হবে কৃষির রাজধানী: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে একাধিক কৃষিপণ্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁয় জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান বলেন, পুরো উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে অবহেলা ও দুর্নীতির কারণে পিছিয়ে থাকা পর্যটন খাতের উন্নয়নে নওগাঁকে ঘিরে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে।

নারীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে এমন পরিবেশ সৃষ্টি করা হবে, যেখানে নারীদের নিরাপত্তা নিশ্চিত থাকবে। তিনি জানান, ছাত্রীরা মাস্টার্স পর্যন্ত রাষ্ট্রের খরচে পড়ালেখার সুযোগ পাবে।

নিজের ‘এক্স অ্যাকাউন্ট হ্যাক’ প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, পরিবারতন্ত্র কায়েম করতে চাওয়া একটি গোষ্ঠী মিথ্যাচারের উদ্দেশ্যে আইডি হ্যাক করছে। তিনি বলেন, ক্ষমতায় গেলে কাউকে লুণ্ঠন করতে দেওয়া হবে না।

এ সময় তিনি বিদেশে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি মামলা বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও অঙ্গীকার করেন।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!