1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সন্ধ্যার পর প্রাপ্তবয়স্কদের চলাচলে বাধা আইনসম্মত নয়: বিশেষজ্ঞরা

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাম্প্রতিক সময়ে সন্ধ্যার পর প্রাপ্তবয়স্কদের ঘরে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হচ্ছে। এই প্রসঙ্গে আইন বিশেষজ্ঞরা স্পষ্ট করছেন, কোনও ‘কারফিউ’ বা জরুরি অবস্থা জারি না থাকলে কেবল সময়ের অজুহাতে প্রাপ্তবয়স্ক নাগরিকদের চলাচলে বাধা দেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের চলাফেরার স্বাধীনতা (অনুচ্ছেদ ৩৬) সুরক্ষিত। এছাড়া অনুচ্ছেদ ৩১ ও ৩২ অনুসারে আইনানুগ প্রক্রিয়া ছাড়া ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কখন বাসায় ফিরবেন বা বাইরে থাকবেন— এটি তার ব্যক্তিগত স্বাধীনতার অংশ।

আইনশৃঙ্খলাবাহিনী শর্তসাপেক্ষে যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ, টহল, তল্লাশি এবং নির্দিষ্ট অপরাধের আশঙ্কা থাকলে গ্রেফতারের সুযোগ রাখে। তবে সন্ধ্যা বা রাত হওয়ার কারণে কাউকে আটক বা হয়রানি করা আইনসম্মত নয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, “কেউ যদি অপরাধে যুক্ত না থাকে, তাহলে কে কখন বাসায় ফিরবেন বা বাইরে থাকবেন তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আইনশৃঙ্খলা রক্ষার্থে শুধু প্রাসঙ্গিক পরিস্থিতিতে আইনানুগ পদক্ষেপ নেওয়া যেতে পারে।”

মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব আরও যোগ করেন, “তল্লাশি বা অভিযান কোনোভাবেই নিপীড়নমূলক হতে পারবে না। দুইজন প্রাপ্তবয়স্ক সাক্ষীর উপস্থিতিতে আইন অনুযায়ী তা কার্যকর করতে হবে। কারফিউ বা জরুরি অবস্থা ছাড়া কোনও নাগরিকের স্বাধীন চলাচলে বাধা দেওয়া যাবে না।”

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!