1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

তারেক রহমানের শপথে ভারতের প্রতিনিধি ওম বিড়লা

মিডিয়া ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ওম বিড়লার অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে দৃঢ় ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। একইসঙ্গে এটি দুই দেশের বিদ্যমান গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকারেরও নিদর্শন।

অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকারকে স্বাগত জানিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন লাভ করেছে।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!