বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের চার দিনের কর্মসূচি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই সফর করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত, পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এই সফর করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সফরটি ধর্মীয় ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি কোনোভাবেই লঙ্ঘন করা হবে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
১১ জানুয়ারি
সকাল ৯টা থেকে ১০টা: ঢাকা অবস্থান
বেলা ১টা: টাঙ্গাইল
বিকাল ৩টা: সিরাজগঞ্জ
রাত ৮টা: বগুড়া (রাত্রিযাপন)
১২ জানুয়ারি
সকাল ১০টা ৩০ মিনিট: বগুড়া থেকে যাত্রা
বেলা ২টা: রংপুরের পীরগঞ্জ
রাত ৯টা: দিনাজপুর
রাত ১১টা: ঠাকুরগাঁও (রাত্রিযাপন)
১৩ জানুয়ারি
সকাল ১০টা: ঠাকুরগাঁও থেকে যাত্রা
বেলা ১টা ৩০ মিনিট: পঞ্চগড়
বিকাল ৪টা: নীলফামারী
সন্ধ্যা ৭টা: লালমনিরহাট
রাত ১১টা: রংপুর (রাত্রিযাপন)
১৪ জানুয়ারি
সকাল ১০টা: রংপুর থেকে যাত্রা
বেলা ১টা: বগুড়ার গাবতলী
রাত ৮টা: ঢাকায় প্রত্যাবর্তন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়