1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ভুল বোঝাবুঝি এড়াতে ভারত–বাংলাদেশ সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা: ভারতীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বুধবার (১৩ জানুয়ারি) নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণ ভারতের জন্য হুমকি কি না—এ বিষয়ে জানতে চাইলে জেনারেল দ্বিবেদী বলেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে, তা বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আগামী ৪–৫ বছরের জন্য নাকি কেবল ৪–৫ মাসের জন্য।

তিনি বলেন, এখনই ভারতের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কি না, সেটিও বিবেচনার বিষয়।

ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, এই মুহূর্তে তিন বাহিনীই তাদের সব যোগাযোগের চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং তিনি নিজে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এছাড়া অন্যান্য চ্যানেলের মাধ্যমেও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ভারত একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল, যারা সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান পর্যায়েও পারস্পরিক যোগাযোগ হয়েছে বলে জানান তিনি।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যেন কোনো ধরনের যোগাযোগ বিভ্রাট বা ভুল বোঝাবুঝি না হয়। তিনি আশ্বস্ত করে বলেন, এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!