1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সাধারণ মানুষের প্রবেশের জন্য সমাধিস্থলটি খুলে দেওয়া হয়।

এর আগে সকাল থেকেই সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলের দিকে ভিড় করেন। তবে উদ্যানের মূল প্রবেশদ্বার বন্ধ থাকায় অনেকেই বিজয় স্মরণি মোড়ে ব্যারিকেডের বাইরে অপেক্ষা করেন। কেউ কেউ সমাধিস্থলে প্রবেশ করতে না পেরে সড়কেই দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।

সূত্র জানায়, সমাধিস্থলে চলমান সংস্কারকাজের কারণে সাময়িকভাবে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে সংস্কারকাজ শেষ হওয়া এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হওয়ায় তা পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

সমাধিস্থলসহ পুরো উদ্যান এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!